প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৮ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৭ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : “নদী ও পরিবেশ এবং নদী পাড়ের বসতি রক্ষা করতে হবে”-স্লোগানে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেড বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ঘাসভোগ এলাকাবাসীর আয়েজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্রমপুর খাল বিল ভূমি জলাশয় ও আড়িয়ল বিল সুরক্ষা কমিটির সহযোগিতায় মানববন্ধনে মওলানা হেলাল উদ্দিন খান, ইসমাইল হোসেন, শিক্ষক ইসরাফিল হোসেন, ফটিক হালদার, আওলাদ হোসেন, বাবুল হাসান, মুক্তার হোসেন, আলমগীর হোসেনসহ মাদরাসা শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এই খাল দিয়ে বড় বড় বালুবাহী বাল্কহেড চলাচল করার কারণে নদীর দুই পাড়ের শতশত বসতি ভাঙ্গন শুরু হয়েছে। বাল্কহেড বন্ধ করা না হলে ঘরবাড়ি বিলীন হয়ে যাবে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com






































