
প্রকাশিত: শনিবার ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ২০ শাওয়াল ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে দুর্ঘটনায় ছাদ উড়ে যাওয়ার পরও যাত্রীদের জিম্মি করে বাস চালানোর ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে হাসাড়া হাইওয়ে থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) আতাউর রহমান বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় বাসের মালিক, চালক ও হেল্পারকে আসামি করা হয়েছে। বিআরটিএ ডাটাবেজে থাকা তথ্যের ভিত্তিতে পরবর্তীতে তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে।
হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের জিলানী এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাসটি থানায় জব্দ রয়েছে। বাসটি ফিটনেসবিহীন ছিলো কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
ওসি বলেন, সেদিনের দুর্ঘটনায় আহত হন ৮ জন। এর মধ্যে গুরুতর আহত ঝালকাঠি জেলার বাসিন্দা মো. শাহীন রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি আশংকামুক্ত।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ‘বরিশাল এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসের ছাদ উড়ে যায়। এতে অন্তত ৮ যাত্রী আহত হন। ছাদ উড়ে গেলেও বাস না থামিয়ে ছাদবিহীন গাড়িটি পাঁচ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। পরে স্থানীয়রা গাড়িটি আটক করেন। এসময় পালিয়ে যান চালক। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com











































