প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ১০ জমাদিউস সানি ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর: আরিফ হোসেনঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই একটি ট্রাক ডাকাতি হয়েছে। গত রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এই ঘটনা ঘটে।
জানাগেছে, চট্টগ্রামের আবুল খায়ের স্টীল মিল থেকে গত সোমবার বিকালে ১৪ টন রড বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রোঃ ট-২৪-৬৩৯৫) ঝিনাইদহের শৈলকুপা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। রাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় পৌছলে একটি পিকআপ ভ্যান এসে ট্রাকের সামনে ব্যারিকেট দেয়।এসময় দুস্কৃতিকারীরা ট্রাকের চালক মোঃ ফারুক (৩২) ও হেলপার সাদেকুল ইসলামকে (২০) ট্রাক থেকে নামিয়ে গামছা দিয়ে চোখ মুখ বেধে পিকআপে তুলে মারধর করে। পরে সংঘবদ্ধ দলটি রড বোঝাই ট্রাকটিকে তাদের নিয়ন্ত্রনে নিয়ে পালিয়ে যায়।
পিকআপে তুলে ট্রাক চালক ও হেলপারকে কিছুক্ষন ঘুরিয়ে তাদের কাছ থেকে ভাড়ার নগদ ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন সেট কেড়ে নেয়। একপর্যায়ে তাদেরকে রশি দিয়ে হাত পা বেধে মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায় বালুর মাঠের কাশবনে ফেলে রেখে চলে যায়।
এই ঘটনায় ট্রাকের চালক মোঃ ফারুক বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com















































