ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে চলন্ত বাসের চাকায় হঠাৎ আগুন

0
1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে চলন্ত বাসের চাকায় হঠাৎ আগুন

প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৮ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৭ সফর, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে চলন্ত একটি যাত্রীবাহী বাসের চাকায় হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার পর বাসের যাত্রীরা আতঙ্কে বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে লৌহজং উপজেলার ওজোন স্টেশনের সামনে দোগাছি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সংবাদ পাওয়ার পরপরই শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি তখন মাওয়ামুখী লেনে চলছিল। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বাসের ব্রেকে ঘর্ষণের কারণে অতিরিক্ত তাপে চাকায় আগুন ধরতে পারে। ঘটনার ফলে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন