ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ জন নিহতের ঘটনায় বাসচালক আটক

0
2
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ জন নিহতের ঘটনায় বাসচালক আটক

প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৫ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে সড়কে গত ২৮ জুন ভোর সকালে দুর্ঘটনায় ৪ জন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১৬ জন। হাসাড়া হাইওয়ে থানা হতে ১ কিমি দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে হামদান এক্সপ্রেস বাস ও ট্রাক  দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ২০১৮ সালের সড়ক পরিবহনের এক্সপ্রেস হামদান বাসের চালক আবু তাহের অপু (২৯)-কে গতকাল রাত সাড়ে ১০টার সময় নড়াইল জেলা লোহাগড়া উপজেলা গন্ডপ কাশিমপুর এলাকা থেকে র‍্যাব ও হাসাড়া হাইওয়ে থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গত ২৮ জুন যশোর থেকে ঢাকাগামী হামদান পরিবহনের একটি নাইটকোচ চলন্ত একটি ট্রাকের পেছনে স্বজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়ক দ্বীপের রেলিংয়ের সঙ্গে আলাদা ভাবে ধাক্কা খায়।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- যশোর সদর উপজেলার জালাল উদ্দিন ও জিল্লুর রহমান, আব্দুল হালিম এবং ট্রাকের হেলপার হাসিব।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন