প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৩ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জ, ২৭ জুন, ২০২৫ (বাসস) : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো. রাকিব ( ২৪) নামে একজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর ৫টায় সিরাজদিখান উপজেলার কুচিয়ামোরা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব ঢাকার দয়াগঞ্জ এলাকার মো. খলিলের ছেলে।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাকিবসহ ৪ বন্ধু মোটরসাইকেল করে মাওয়া ঘাটে ঘুরতে ঢাকা থেকে রওনা হয়। ভোর ৫টায় সিরাজদিখান উপজেলার কুচিয়ামোরা এলাকায় পৌঁছলে, মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক রাকিব নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসাড়া পুলিশ ফাঁড়ির ডিইউটি অফিসার এসআই শহিদুর ইসলাম জানান, দুর্ঘটনার পর রাকিব এবং মোটরসাইকেল আরোহী সজলকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

















































