প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৪ জিলহজ, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া জোড়া ব্রিজের ঢালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অটো রিকশা ও একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন।
শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
আহতরা হলেন—
১. কমল মন্ডল (৫০), পিতা: জগদীশ মন্ডল, গ্রাম: রাজানগর, সিরাজদিখান।
২. দুলাল মিয়া (৬৫), পিতা: আব্দুল ছবর মিয়া, গ্রাম: জামতলী, ত্রিশাল, ময়মনসিংহ।
৩. রবিন শিকদার (৩০), পিতা: হাবিব শিকদার, গ্রাম: ইসলামপুর, কেয়াইন, সিরাজদিখান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা আব্দুল্লাপুরগামী একটি মিনিবাসের সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন যাত্রী গুরুতর আহত হন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট প্রশাসন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com















































