টঙ্গীবাড়িতে সেরা স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়

0
6
স্বর্নগ্রাম রাধানাথ ইংলিশ স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন (উল্লেখ্য স্বর্নগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয় তখন ইংলিশ মিডিয়াম ছিল)

প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৫ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ি প্রতিনিধি : এবার এসএসসিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের গড় পাশের হার ৯৭.৯৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে পুরা ডি সি উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির গড় পাশের হার ৯৬.১০ শতাংশ এবং ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে চমক সৃষ্টি করেছে। তৃতীয় অবস্থানে রয়েছে আড়িয়ল স্বর্নময়ী উচ্চ বিদ্যালয়। পাশের হার ৮৩.৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন।

 স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়

এদিকে, এ উপজেলায় এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৩৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছেন ১১২৬ জন। উপজেলায় পাশের হার ৬৮.৮৬ শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে ৩৩ জন শিক্ষার্থী। এরমধ্যে উপজেলার সোনারং সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭ জন, আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়, দীঘিরপাড় এসি ইনস্টিটিউট, পুরা ডি সি উচ্চ বিদ্যালয় ও টঙ্গীবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ২ জন করে জিপিএ-৫ পেয়েছে। উপজেলার পাঁচগাও ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়, আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়, বানারি উচ্চ বিদ্যালয় ও আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয় ১ জন করে জিপিএ-৫ পেয়েছে। এছাড়া হাজী গনি করিম উচ্চ বিদ্যালয়ে ৮ জন এবং পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ৩ জন করে জিপিএ-৫ পেয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন