প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৫ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৪ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অপপ্রচারের বিরুদ্ধে ও ঢাকার মিডফোর্ডে সোহাগ হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিক্ষোভ মিছিল ও সভা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বাঘিয়া বাজারে দলীয় কার্যালয়ে যশলং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠন প্রতিবাদ সভার আয়োজন করে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
যশলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশলং ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল কবির কাজল হালদার। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক সোহেল রানা, সদস্য আলমগীর মৃধা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাবুল হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির শেখ, দপ্তর সম্পাদক আব্দুর রহিম দেওয়ান, সাবেক দপ্তর সম্পাদক মো. উজ্জ্বল তালুকদার, ইউনিয়ন যুবদল নেতা শওকত আহাম্মেদ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সবুজ কাজী, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাকিল প্রমুখ
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com







































