প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১লা শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২০ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কারফিউ কার্যকর থাকবে।
আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে বিকেলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়।
বিকেলে গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা হয়। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলায় জড়িত ছিলেন। হামলার ফলে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়।
পরবর্তীতে এনসিপির শীর্ষ নেতারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। পরে সেনাবাহিনীর একটি ট্যাঙ্কের মাধ্যমে নিরাপদে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
এদিকে, হামলার প্রতিবাদে সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হামলার নিন্দা জানিয়ে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া জামায়াতে ইসলামী আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com












































