গজারিয়ায় মেঘনা নদীতে ভেসে উঠেছে অজ্ঞাত পুরুষের মরদেহ

0
1
গজারিয়ায় মেঘনা নদীতে ভেসে উঠেছে অজ্ঞাত পুরুষের মরদেহ

প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর: লৌহজং প্রতিনিধি : শ্রীনগর প্রতিনিধি : অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ–পুলিশ। শনিবার (২২ নভেম্বর) বিকেল তিনটার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন নদীপাড়া থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে নদীতে কচুরিপানার মাঝে ভেসে থাকা লাশটি তাঁদের চোখে পড়ে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা দ্রুত কুমিল্লার চালিভাঙ্গা নৌ–পুলিশকে খবর দেন। পরে নৌ–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক নুরুল হক জানান, মরদেহটির গলায় রশি বাঁধা এবং পেটে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে।

গজারিয়া নৌ–পুলিশের ইনচার্জ শরজিৎ কুমার বলেন, এলাকাটি চালিভাঙ্গা নৌ–পুলিশ ফাঁড়ির কাছাকাছি হওয়ায় তারা মরদেহটি উদ্ধার করেছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নিশ্চিতের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য থানার মাধ্যমে জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশের ধারণা, যুবকের বয়স ৩০–৩৫ বছরের মধ্যে এবং মরদেহটি প্রায় ৪–৫ দিন ধরে নদীতে ভাসমান ছিল।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন