প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ইং।। ১৩ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ (গ্রীস্মকাল)।
বিক্রমপুর খবর : ফরিদা নাছির : বাজারে কাঁচা আমেরও প্রাচুর্য্য বেশি। তাই আপনাদের সকলের জন্য আজ রইল কাঁচা আমের চাটনি।
উপকরণ:
কালো সরষে— ১ চা চামচ
শুকনো লঙ্কা— ২টি
আদা— ১ চা চামচ
কিশমিশ— আধ মুঠো
কাজু বাদাম— আধ মুঠো
চিনি— আধ কাপ
জল— দু’কাপ
নুন— স্বাদ মতো
পাতিলেবু— অর্ধেক

প্রণালী:
কাঁচা আম ভাল করে কেটে ধুয়ে রাখুন। সামান্য লবন ও হলুদ দিয়ে আমের টুকরোগুলো মেখে নিন। একটি বাটিতে কাজু বাদাম ও কিশমিশ ভিজিয়ে রাখুন। কড়াইয়ে সরষের তেল গরম করে কালো সরষে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। আদা কুচিয়ে ওই তেলেই ছেড়ে দিন। এ বার আমের টুকরোগুলো কড়াইয়ে দিয়ে অল্প ভেজে নিন। পানি ও চিনি দিয়ে চাপা দিন। আম সেদ্ধ হয়ে চাটনি ফুটে ঘন হয়ে আসবে। তার পর ঢাকনা খুলে পাতিলেবুর রস ও কাজু বাদাম এবং কিশমিশ কুচি ছড়িয়ে নামিয়ে নিন কাঁচা আমের চাটনি।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com















































