প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৪ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : মুন্সিগঞ্জ প্রতিনিধি : বৃহস্পতিবার দেশব্যাপি একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। প্রাপ্ত ফলাফল অনুযায়ী পাশের হারে জেলার সেরা দশের তালিকায় জায়গা হয়নি মুন্সিগঞ্জ শহরের স্বনামধন্য ও ব্যায়বহুল শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, জেলার টপ ৪০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রেসিডেন্ট স্কুলের অবস্থান ১৯ তম। এবছর এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় ১৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪২ জন। পাসের হার ৮৩.৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।
শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজী কমর উদ্দিন গভঃ ইনস্টিটিউশন থেকে এবছর এসএসসি পরীক্ষায় ৪১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৪৪ জন। পাসের হার ৮২.৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৭জন।
শহরের আরেক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন (এভিজেএম) গার্লস হাই স্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষায় ৩৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৯৪ জন। পাসের হার ৮০.৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৯জন।
সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মুন্সিগঞ্জ জেলায় পাশের হারে প্রথম স্থান অর্জন করেছে টংগিবাড়ী উপজেলার স্বর্নগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়। অন্যদিকে, জেলায় সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে জেলা শহরের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন (এভিজেএম) গার্লস হাই স্কুল।
ফলাফল বিশ্লেষণ করে জেলা প্রশাসন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, স্বর্নগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয় থেকে ৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো এবারের এসএসসিতে। এর মধ্যে মাত্র ২ জন অনুত্তীর্ণ হয়েছে। এখানে পাসের হার ৯৭.৯৬ শতাংশ। তবে, কেউ জিপিএ-৫ পায়নি।
পাসের হারে সেরার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গজারিয়া পাইলট গার্লস হাই স্কুল, পাসের হার ৯৭.২২ শতাংশ। তৃতীয় গজারিয়া উপজেলার হোসেন্দী হাই স্কুল, পাসের হার ৯৬.৩০ শতাংশ। চতুর্থ টংগিবাড়ী উপজেলার পুরা দুর্গাচরণ হাই স্কুল, পাসের হার ৯৬.১০ শতাংশ। পঞ্চম গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল, পাসের হার ৯৬.০৯ শতাংশ।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com






































