প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৩রা শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২২ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) হামলা-মামলা দিয়ে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ নির্মাণে সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ এসব কথা বলেন তিনি। এসময় তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবিও জানান।
নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মুন্সীগঞ্জবাসীকে পাশে চান জানিয়ে নাহিদ বলেন, ‘গোপালগঞ্জে হামলা হয়েছে, কিন্তু আরও ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। মুন্সীগঞ্জের নদী ভাঙন, অবৈধ বালু দখলসহ নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন এনসিপির আহ্বায়ক।
পদযাত্রায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আমাদের সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।
সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে।’ সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নেতা-নির্ভর নয়, নীতি-নির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে।’ আগামী মাসের ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন বলেও হুঁশিয়ারি দেন হাসনাত।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com











































