প্রকাশিত:বুধবার,১৪ এপ্রিল ২০২১ইং।। ১লা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)।।১ রমজান ১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬ জন। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এখন পর্যন্ত মারা গেছেন নয় হাজার ৯৮৭ জন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও পাঁচ হাজার ১৮৫ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ তিন হাজার ১৭০ জন।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৪ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও পাঁচ হাজার ১৮৫ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ।
আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৬ জনের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৩৭ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুই জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২৫ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৫৫ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৩৩৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৯১ হাজার ২৯৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫০ লাখ ৯৫ হাজার ৬১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ০৯ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।















































