অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী আজ

0
1
অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৭ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হাওলাদার আবদুর রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০২৪ সালে আজকের এই দিনে তিনি মারা যান। অধ্যাপনার বাইরেও তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী, দক্ষ সংগঠক, সংস্কৃতিমনা ও সমাজসেবক।

মুন্সীগঞ্জ মহিলা কলেজ প্রতিষ্ঠায় তিনি ছিলেন একজন উদ্যোক্তা। মুন্সীগঞ্জ হরগঙ্গা পালন করেছেন। তিনি ছিলেন একজন বিক্রমপুর ফাউন্ডেশনের শিক্ষা উপদেষ্টা, মুন্সীগঞ্জ সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, বিক্রমপুর সুধী সমাবেশের প্রথম আহ্বায়ক, আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, কিশলয় কিন্ডারগার্টেনের উদ্যোক্তা। মুন্সীগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে তার ছিল নিবিড় সম্পৃক্ততা ও অবাধ বিচরণ। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখির সাথেও তিনি যুক্ত ছিলেন। এক সময় তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকার অর্থনীতি পাতার সম্পাদনার দায়িত্ব পালন করা ছাড়াও সাপ্তাহিক রোববার-এর অর্থনীতির নিবন্ধকার হিসেবেও দায়িত্ব পালন করেন।
বই বিতান প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত ধন বিজ্ঞান পরিচিতি এবং বাংলা একাডেমি প্রকাশিত অর্থশাস্ত্রের কথা তার রচিত দুখানি মূল্যবান অর্থশাস্ত্রের বই। দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও অসহায়দের সাহায্যার্থে মৃত্যুর পূর্বেই তিনি একটি কল্যাণ ট্রাস্ট গঠন করে গেছেন।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর শিক্ষা ও কর্মজীবনের সহযাত্রী সকল সহপাঠী, সহকর্মী, আত্মীয়-স্বজন ও বন্ধুদের প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মার মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন