অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চরকেওয়ারে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন ও বৃক্ষরোপণ

0
11
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চরকেওয়ারে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন ও বৃক্ষরোপণ

প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৪ঠা শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৩ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : চরকেওয়ারে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন ও বৃক্ষরোপণ গাছ লাগান, পরিবেশ বাঁচান স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদর উপজেলার গজারিয়াকান্দি গ্রামে চরকেওয়ার মাহমুদিয়া মাদ্রাসা ও ইসলামিক কিন্ডারগার্টেনে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন ও বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার,সকাল ১০ টার দিকে ইসলামিক কিন্ডারগার্টেন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন সদর কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হাসান।

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন সদর কেন্দ্রের উদ্যোগে ও চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের ব্যবস্থাপনায় গাছের চারা বিতরন ও বৃক্ষরোপণ করা হয়।
চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডারগার্টেনের মোতোয়াল্লি এ কে এম ফজলুল হক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. আকরাম আলী, ক্রীড়াবিদ মঈন কাদের রবিন, আরিফ হোসেন লিটন, ইলিয়াস হোসেন, সাইফুল ইসলাম বাদল, শান্তি রঞ্জন দেননাথ, মহিউদ্দিন তালুকদার, সাইফুল ইসলাম, জামাল হোসেন, রাজ মলিক, ফয়সাল ও রজিব।
উল্লেখ্য, মরহুম আব্দুস সামাদ সরকার ২০০৪ সালে সদরের গজারিয়াকান্দি গ্রামে চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন। তিনি মারা যাওয়ার পর থেকে তার ছেলে জহিরুল হক দিদার, ফজলুল হক, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলামসহ পরিবারের সদস্য এবং গ্রামবাসী ও শুভাকাঙ্ক্ষীরা এই মাদরাসার উন্নয়ন ও আধুনিকায়ন করে কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য স্থাপিত এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন