প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর: নিউজ ডেস্ক : আজ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বালাশুর গ্রামে ভাগ্যকূলের সাবেক জমিদার শ্রী যদুনাথ রায়ের বাড়ি, বর্তমানে বৃহত্তর ঢাকার একমাত্র আঞ্চলিক জাদুঘর ‘বিক্রমপুর জাদুঘর’ প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়, এসএসসি ৮২ ব্যাচের প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে “বন্ধু সম্মিলন”।
শৈশবের দুরন্তপনায়,একে অপরের, কাঁধে হাত রেখে, আর পায়ে পা মিলিয়ে, শুরুটা হয়েছিল যাদের পথ চলার, জীবিকার তাগিদ, সেই বন্ধুত্বের সম্পর্কে ভাটা লাগিয়ে, বিরতি দিয়েছিল প্রায় অর্ধশত বছর,দীর্ঘ এ সময়ে কেউ প্রতিষ্ঠিত হয়েছেন দেশে, কেউ বিদেশে – তবে বন্ধুত্বের টান যে কোন বাঁধাই মানে না, সেই দৃষ্টান্ত রাখতে সারা দেশ থেকে মুন্সিগঞ্জের শ্রীনগরে ছুটে এসেছেন, এসএসসি ৮২ ব্যাচের প্রবীণ শিক্ষার্থীরা।
মুন্সিগঞ্জ জেলা এসএসসি ব্যাচ ৮২-এর আয়োজনে সারা বাংলাদেশ থেকে ৫০ টি জেলার বন্ধুরা এই মিলন মেলায় অংশগ্রহণ করে।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল ১০টা থেকে এসো তারুণ্যের উৎসবে, জুমার নামাজের বিরতি দিয়ে সারাদিন ‘আনন্দে, হাসি গল্প আর বন্ধুত্বের প্রাণের বন্ধনে’ স্লোগানে।
অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেয়া হয়, মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন বিদ্যালয়ের সে সময়কার প্রবীণ ১৫ জন স্কুল শিক্ষকদের। এছাড়া এই বন্ধুদের ছেলে মেয়ে যারা এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে তাদেরকেও সম্মানিত করা হয়।
এদিন নগর ব্যস্ত জীবনের শত বাঁধা কে উপেক্ষা করে, স্কুল জীবনের স্মৃতিচারণে শৈশবে ফিরে যেতে, প্রায় ৭ শতাধিক প্রবীন শিক্ষার্থী শামিল হয় এই আয়োজনে। তারা বিক্রমপুর জাদুঘর পরিদর্শন করেন এবং একই ছাদের নিচে বিক্রমপুরের ইতিহাস ও ঐতিহ্য দেখে অভিভূত হন।

উদ্যোক্তারা জানান সারা বাংলাদেশের বন্ধুদের কাছে বিক্রমপুরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্যই আমরা বিক্রমপুর জাদুঘর প্রাঙ্গণ বেছে নিয়েছিলাম এবং সত্তিকারী অর্থে আমাদের বন্ধুরা বিক্রমপুর জাদুঘর ঘুরে ঘুরে দেখে বিক্রমপুর কে দেখে গেছেন।
বিক্রমপুর জাদুঘরের কিউরেটর নাছির উদ্দিন আহমেদ বলেন আমি নিজে সারাদিন জাদুঘরে অবস্থান করে আগত অতিথিদের/ দর্শনার্থীদের বিক্রমপুরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। আমি খেয়াল করেছি বিশেষ করে বিক্রমপুর জাদুঘরের মনীষীদের গ্যালারি পরিদর্শন করে বিক্রমপুরের এতো আলোকিত মানুষদের ছবি এবং প্রোফাইল দেখে আশ্চর্য হয়েছেন একটি অঞ্চলে এতো গুণিজনদের জন্ম হয়েছে দেখে। অনেকেই মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেছেন ভিজিটিং খাতায়।

ভাগ্যকুলের পদ্মা পাড়ে আড়িয়াল বিলের পাশে নেচে, গেয়ে আর নানা আয়োজনে দিনটিকে বিক্রমপুরের আতিথেয়তা ও ঐতিহাসিক ভেন্যু যা বিক্রমপুরের ইতিহাস ঐতিহ্য স্মরণীয় রেখে স্মৃতির পাতায় তুলে রাখলেন সবাই।
বন্ধুত্ব বেঁচে থাকুক, বন্ধুত্ব টিকে থাকুক, এমন আকুতিটুকুই ছিল যেনো সবার চোখে মুখে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

















































