সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের টেটাযুদ্ধে আহত ১০

0
1
সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের টেটাযুদ্ধে আহত ১০

প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৯ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৬ জিলহজ, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বাজার চৌরাস্তায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের টেটাযুদ্ধে উভয়পক্ষের অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। এসময় ১০টি দোকান ভাঙচুর করা হয়।

সোমবার দুপুর ১টার দিকে ইউনিয়নের মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
খবর পেয়ে সেনাবাহিনী ও সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালুচর বাজারে মোল্লাকান্দি গ্রামের সুরুজ মিয়ার ছেলে শাহীন বেপারী (৩২) তার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে ৬ মাসের বিদ্যুৎ বিল বকেয়া রাখেন। সোমবার দুপুরে
সিরাজদিখান পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা বকেয়া বিল চাইতে গেলে শাহীন বেপারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ সময় খাসমহল গ্রামের আনোয়ার সর্দারের ছেলে সুলতান সর্দার (৪০) বিদ্যুৎ কর্মকর্তার পক্ষ নিলে শাহীন ও সুলতানের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে তা সংঘর্ষ আকারে ছড়িয়ে পড়ে দুই গ্রামের মধ্যে। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও টেটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, ‘তুচ্ছ একটি বিষয় নিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হয়েছেন প্রায় ১০ জন। এখন পরিস্থিতি শান্ত।’ সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন