
প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৫ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : গত বুধবার (৯ জুলাই) মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কলেজের ১৬ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
একইসঙ্গে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়েছে। আপাতত নির্দিষ্ট কোনো মেয়াদ দেওয়া হয়নি এই কমিটির।
বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি করা হয়েছে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদারের কনিষ্ঠ কন্যা অনন্যা রহমান অর্পাকে। সাধারণ সম্পাদক হয়েছেন নয়ন শেখ।
নতুন সভাপতি অনন্যা কুঞ্জবিহারী সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের বিষয়ের ছাত্রী। তিনি সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের বাসিন্দা।
সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় অনন্যা রহমান অর্পা বলেন, আমাকে যোগ্য মনে করে এই দায়িত্ব দেয়া হয়েছে। সততা এবং নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে চাই এবং কলেজে ছাত্রদলের রাজনীতিকে সুসংগঠিত করতে চাই। এছাড়া কলেজের শিক্ষার মান উন্নয়নে আমার বেশ কিছু পরিকল্পনা রয়েছে, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করার আগ্রহ রয়েছে।
এছাড়া কমিটিতে সোহাগ সরদার, মো. শিমুল হাওলাদার, হিমেল হাসান, ইব্রাহীম ও জোবায়ের হুসেনকে সহ-সভাপতি। যুগ্ম সম্পাদক করা হয়েছে তাহসিন ব্যাপারী অরুপ, সৃজান খান, রাফসান হাসান রাজ, সাংগঠনিক সম্পাদক শোয়েব চাকলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ তালুকদার, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক দীপ্ত, ছাত্রী বিষয়ক সম্পাদক মিমিয়া তানজিলা কনিকা ও ক্রীড়া সম্পাদক বাধন শেখকে।
জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল বলেন, আমরা কয়েক দফা সিরাজদিখান গিয়েছি। সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই বাছাই ও সবার সঙ্গে আলোচনা করে, সব পক্ষের ভারসাম্য করে কমিটির অনুমোদন করেছি।
অন্যদিকে, বিক্রমপুর সরকারি কেবি কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অনন্যা রহমান অর্পাকে তার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছেন।
ছবি: নেট থেকে সংগৃহীত
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com











































