মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বলের মায়ের ইন্তেকাল

0
3
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বলের মায়ের ইন্তেকাল

প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১১ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৩০ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর :শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বলের মায়ের ইন্তেকাল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বলের মা মোসাম্মৎ রেহেনা বেগম (ঊষা) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৫ জুলাই) রাতে তিনি স্ট্রোকজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শনিবার (২৬ জুলাই) জোহরের নামাজের পর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেউলভোগ দয়হাটা ঈদগাহ মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজাদ, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামরুজ্জামান রতন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহীদ, সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর হাসান, সহ-সাধারণ সম্পাদক রনী মৃধা সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ ছাড়াও সহস্রাধিক মানুষ অংশ নেন।
আওলাদ হোসেন উজ্জ্বলের মা মোসাম্মৎ রেহেনা বেগম (ঊষা) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মরহুমা রেহেনা বেগম ছিলেন একজন পরহেজগার, সদালাপী ও পরোপকারী নারী।তিনি ছিলেন তার প্রতিবেশী ও সমাজের নিকট অত্যন্ত শ্রদ্ধাভাজন।তাঁর মৃত্যুতে আমরা একজন সজ্জন নারীকে হারালাম।মহান রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দেন।
এছাড়া পৃথক শোকবার্তায় বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড. আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মো. মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মো. মহিউদ্দিন মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তা গণমাধ্যমে পাঠান বিএনপি’র সহ-দফতর সম্পাদক এ্যাড. মো. তাইফুল ইসলাম টিপু।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন