প্রকাশিত: বুধবার, ২৬ মে ২০২১ইং।। ১২ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ (গ্রীস্মকাল)।
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ী প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সহিংসতা ও নাশকতা প্রতিরোধ কমিটির অনলাইন জুম প্লাটফর্মে সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমিলি। বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভূতু।
আরও অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ হজরত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা শামিমা ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, ক্যাবের সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, দুলাল হাজী, মোঃ আক্তার হোসেন মোল্লা, আনোয়ার হালদার, আ. রহিম মিয়া প্রমুখ।
এসময় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমিলি বলেন, মাদক থেকে যুব সমাজকে বাঁচাতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক সেবন ও বিক্রেতা যেই হউক না কেন ছাড় দেয়া হবে না। এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করা হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com









































