তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ : সালাম আজাদ

0
1
তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ : সালাম আজাদ

প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ৬ জমাদিউস সানি ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর: লৌহজং প্রতিনিধি : বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেছেন, আপনারা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। কারণ ঐক্যের বিকল্প নেই। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে লৌহজং সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। বিপুল উপস্থিতিতে কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী মো. মুক্তার হোসেন খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলী আজগর রিপন মল্লিক।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন শিকদার ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভির যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আল-আমীন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর ফারুক রাসেল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান এলবার্ট, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব আলম টিটু ও মো. ইকবাল হোসেন বেপারী।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওশিন আহমেদ সময়, যুগ্ম আহ্বায়ক মো. রানা হোসেন রনি, যুবনেতা জুয়েল শিকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন