ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

0
4
ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৪ শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৩ সফর, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সিয়াম (২৫)। তিনি মাদারীপুরের হাটুপাড়া গ্রামের বাসিন্দা এবং মো. আলী আকবরের ছেলে। সিয়াম ঢাকার বংশাল এলাকায় একটি গ্যারেজে কাজ করতেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, “সিয়াম রাতে মাওয়ায় বেড়াতে এসেছিলেন। বেড়ানো শেষে মোটরসাইকেলযোগে ঢাকার বংশালের উদ্দেশে ফিরছিলেন। পথে ওমপাড়া এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে যায়। শুক্রবার সকাল ৭ টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তার মাঝে মোটরসাইকেল ও সিয়ামের মরদেহ পড়ে আছে। তবে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি বলে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। দুর্ঘটনায় অন্য কেউ আহত হননি।”

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন